মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শৃঙ্খলাভঙ্গের দায়ে বাংলাদেশকে জরিমানা করলো ফিফা

শৃঙ্খলাভঙ্গের দায়ে বাংলাদেশকে জরিমানা করলো ফিফা

অনলাইন  ডেস্ক: গত বছরের অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপের বাছাইপর্বের তিন খেলায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৩৯ লাখ টাকা।

ম্যাচ কমিশনারের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, গত ১২ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক রাউন্ডের প্রথম লেগে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয় বাংলাদেশের বিরুদ্ধে। যে কারণে ৫ হাজার সুইস ফ্রা জরিমানা করে ফিফা। পাঁচদিন পর দ্বিতীয় লেগের ম্যাচে ভেন্যুতে নিরাপত্তা বিধি বাস্তবায়ন করতে না পারা, আতশবাজি পোড়ানো ও মাঠে দর্শক ঢোকার কারণে বাফুফেকে ১৪ হাজার সুইস ফ্রা জরিমানা করে ফিফা।

দুই লেগ মিলিয়ে মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ড নিশ্চিত করে বাংলাদেশ। যেখানে প্রথম ম্যাচে ২১ নভেম্বর ঘরের মাঠে মুখোমুখি হয় লেবাননের বিপক্ষে। সেই ম্যাচে ১-১ গোলে ড্র করলেও জরিমানা পিছু ছাড়েনি বাফুফের। ম্যাচে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে না পারার কারণে ১১ হাজার ২৫০ সুইস ফ্রা জরিমানা করে ফিফা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |