মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন

ম্যারাথনে দৌড়াতে গিয়ে প্রাণ হারালেন দুইজন

ম্যারাথনে দৌড়াতে গিয়ে প্রাণ হারালেন দুইজন

অনলাইন ডেস্কঃ বার্ষিক টাটা মুম্বাই ম্যারাথন চলাকালীন ৭৪ বছর বয়সী এক বৃদ্ধসহ দু’জন অংশগ্রহণকারী অসুস্থ হয়ে মারা গেছেন। রবিবার এই ঘটনা ঘটে বলে মুম্বাই পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন।পুলিশ কর্মকর্তাদের মতে, দৌড় ইভেন্টে অংশ নেওয়া ২২ জনকে ডিহাইড্রেশন এবং অন্যান্য কারণে হাসপাতালে ভর্তি করা হয়।মৃত দুইজন হলেন কলকাতার শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায় (৪০) ও মুম্বইয়ের রাজেন্দ্র বোরা (৭৪)।এরমধ্যে শুভ্রদীপ বন্দ্যোপাধ্যায় হাজি আলি জংশনের কাছে পড়ে যান। রাজেন্দ্র বোরা মেরিন ড্রাইভের উল্টোদিকে একটি জনপ্রিয় পিৎজা জয়েন্টের কাছে একটি পেট্রোল পাম্পের কাছে রাস্তায় পড়ে যান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |