মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

বিপিএল খেলতে রাতে ঢাকায় পা রেখেছেন বাবর-রিজওয়ান

বিপিএল খেলতে রাতে ঢাকায় পা রেখেছেন বাবর-রিজওয়ান

ক্রীড়া প্রতিবেদকঃ বিপিএল খেলতে চলে এসেছেন পাকিস্তান ক্রিকেটের বড় দুই তারকা বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান। সোমবার রাতেই ঢাকায় পা রেখেছেন তারা। বাবর খেলবেন রংপুর রাইডার্সে, রিজওয়ানের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

জানা গেছে, সাবেক টপ অর্ডার মোহাম্মদ হাফিজ টিম ডিরেক্টর হয়ে পাকিস্তানের ক্রিকেটাদের এক নতুন শর্ত জুড়ে দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের পিএসএল ছাড়া কোন পাকিস্তানি ক্রিকেটার আর সর্বোচ্চ দুটির বেশি ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবে না। মানে পিএসএলসহ ৩টি ফ্র্যাঞ্চাইজি লিগের বেশি খেলতে পারবেন না।সে কারণেই পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হারিস বাংলাদেশে এসেও ফিরে যেতে বাধ্য হয়েছেন। যার ফলশ্রুতিতে বাবর-রিজওয়ানের বিপিএলে অংশ নেয়া নিয়ে ভক্ত-সমর্থকদের অনেকের মনে সংশয় তৈরি হয়েছিল। সে সংশয় কেটে গেছে। পাকিস্তানের দুই শীর্ষ তারকা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার রাতেই ঢাকায় এসেছেন।

জানা গেছে, কিউইদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে একই ফ্লাইটে সরাসরি নিউজিল্যান্ড থেকে বিপিএল খেলতে এসেছেন তারা।প্রসঙ্গত, ৭ বছর আগে বিপিএল খেলতে এসেছিলেন বাবর আজম। সেটা ২০১৭ সালে সিলেট সিক্সার্সের হয়ে। ওই আসরে ৪ ইনিংস ব্যাট করা (২, ৪১, ৫৪ ও ২০) বাবরের সংগ্রহ ছিল মোট ১১৭ রান।অন্যদিকে ২০২৩ সালের বিপিএলে কুমিল্লার হয়ে বেশ ভাল ব্যাটিং করেছিলেন রিজওয়ান। ১০ ম্যাচে চার ফিফটিতে তার সংগ্রহ ছিল ৩৫১ রান। গড় ছিল ৫০.১৪।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |