মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠালো বরিশাল

টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠালো বরিশাল

 ক্রীড়া প্রতিবেদক: চায়ের দেশ খ্যাত সিলেট থেকে বিদায়ী দিনে চলে এসেছে বিপিএল। চলতি বিপিএলে আজই শেষবারের মতো বিপিএলের আয়োজন করছে সিলেট। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো তিন পর্বে ঢাকা ও চট্টগ্রামে।

সিলেট পর্বের শেষ দিনের দুটি ম্যাচের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যে কারণে, আগে ব্যাট করবে এনামুল হক বিজয়ের খুলনা। এবারের বিপিএলে এখন পর্যন্ত অপরাজিত খুলনা। চার ম্যাচের চারটিতেই জিতেছে তারা। অপরদিকে পাঁচ ম্যাচের তিনটিতেই হার বরিশালের।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |