মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে ২১৪ রানের বিশাল টার্গেট তাড়ায় ৩৬ ওভারে মাত্র ৯৫ রানেই অলআউট হয় বাংলাদেশ।মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৪.১ ওভারে ৯৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। আজ বুধবার সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে নেমে ২৬.২ ওভারে মাত্র ৮৯ রানেই অলআউট হয় বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল কোনো ম্যাচে একশ রানও করতে পারেনি। নিজেদের চীরচেনা উইকেটেই যদি এই অবস্থা হয় তাহলে বিদেশের মাঠে বাংলাদেশ নারী দলযে কতোটা ভালো খেলবে তা আর বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো ক্রিকেট পরাশক্তি দলগুলোর সঙ্গে জয় পেতে হলে ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং এই তিন বিভাগেই দারুণ পারফরম্যান্স করতে হবে। এর ব্যতিক্রম হলে ম্যাচে জয় পাওয়া সম্ভব নয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |