মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মনোনীত হলেন তরুণ শিল্প উদ্যোক্তা জায়েদুল করিম চৌধুরী

বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মনোনীত হলেন তরুণ শিল্প উদ্যোক্তা জায়েদুল করিম চৌধুরী

মোহাম্মদ মহিউদ্দিন, মালয়েশিয়া থেকেঃ

মালয়েশিয়া ভিত্তিক নামকরা মানবাধিকার সংগঠন মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হিউমিটেরিয়াল অর্গানাইজেশন বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর মনোনীত হয়েছেন। নবনিযুক্ত কান্ট্রি ডিটেক্টর জনাব পলাশ চৌধুরী বলেন, একজন ক্ষুদ্র শিল্পপতি হিসেবে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে আমার বিনিয়োগ রয়েছে। এছাড়া অতি সম্প্রতি আমার মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ এগ্রো ফিসারিজ লিমিটেডের সাথে ব্রুনাইয়ের যৌথ বিনিয়োগের মাধ্যমে একটি প্রজেক্ট এর কাজ বাংলাদেশের চলমান রয়েছে।

সত্যিকার অর্থে বলা যায়, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করতে গিয়ে মানবাধিকার নিয়ে কাজ করার জন্য আমার আগ্রহ তৈরি হয় ব্যাপকভাবে।
এরই ধারাবাহিকতায় Malaysia International Humanitarian Organisation এর সাথে সম্পৃক্ত হই।

তিনি আরো জানান, মালয়েশিয়ার বিখ্যাত এই মানবাধিকার সংগঠনটি বিভিন্ন দেশের শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে। বিশেষ করে মালয়েশিয়ার শ্রম বাজারে ইন্ডিয়া, মিয়ানমার ,নেপাল ,ইন্দোনেশিয়া থেকে আসা শ্রমিকদের জন্য কাজ করছে। এমনকি বাস্তহীন রোহিঙ্গাদের জন্য এই সংগঠনটি কাজ করে থাকে। উল্লেখিত প্রত্যেকটি দেশে একজন করে প্রতিনিধি এই সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছে কিন্তু বাংলাদেশের কোন প্রতিনিধি উক্ত সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল না। অথচ আমরা সবাই জানি বাংলাদেশে বৈধ অবৈধ মিলিয়ে প্রায় ২০ লক্ষ শ্রমিক মালয়েশিয়াতে কাজ করে।

জনাব পলাশ চৌধুরী আরো বলেন, এত বড় শ্রম বাজারে বাংলাদেশের শ্রমিকদের অধিকারের বিষয়ে কথা বলার জন্য কোন উল্লেখযোগ্য সংগঠন নেই। মালয়েশিয়ায় বাংলাদেশের অনেক রেমিটেন্স যোদ্ধা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে মানবেতর জীবনযাপন করে। এমনকি বিপদে-আপদে অথবা দুর্ঘটনায় কারো মৃত্যু হলে লাশ দেশে পাঠানো সহ নানাবিধ বিলম্বনার শিকার হতে হয়।

এছাড়া বিভিন্ন রকম পুলিশি হয়রানি, স্থানীয় দূতাবাসের অসহযোগিতা ও দালাল চক্রের প্রতারণা নিত্যনৈমিতিক ঘটনা। তিনি বলেন আশা করি উক্ত সংগঠনটির মাধ্যমে আমি এসব বিষয়গুলো মালয়েশিয়ার সরকারের বিভিন্ন পর্যায়ে তুলে ধরতে পারবো। এছাড়াও এখানে বসবাসরত রেমিটেন্স যোদ্ধা বন্ধুদের বাংলাদেশে বসবাসরত আত্মীয়-স্বজন বিভিন্ন সময় বাংলাদেশে নানা ধরনের হয়রানির শিকার হয় এই সংগঠনটি বাংলাদেশেও তাদের পাশে দাঁড়াবে।
উল্লেখ্য, মালয়েশিয়ার প্রখ্যাত আইনজীবী ধাতু শ্রী হিসাম উদ্দিন মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হিউম্যানিটিরিয়াল অর্গানাইজেশনের মহাসচিব হিসেবে সংগঠনটির কুয়ালালামপুর সদর দপ্তরে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব পলাশ চৌধুরী বলেন , মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের পাশে দাঁড়াতে পারলে সংগঠনটির যথার্থতা খুঁজে পাওয়া যাবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |