মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

ভারতে কনভেনশন সেন্টারে বিস্ফোরণ, হতাহত ৪৬

ভারতে কনভেনশন সেন্টারে বিস্ফোরণ, হতাহত ৪৬

ভারতে

অনলাইন ডেস্ক:  ভারতের কেরালায় একটি কনভেনশন সেন্টারে ধারাবাহিক বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে প্রথম বিস্ফোরণটি ঘটে। সেখানে মোট তিনটি বিস্ফোরণ ঘটেছে। রাজ্যের কালামাসেরি এলাকায় এই ঘটনার কয়েক ঘণ্টা পরে ৪৮ বছর বয়সী এক ব্যক্তি বিস্ফোরণের দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জানা যায়, কনভেশন সেন্টারটিতে তিন দিনব্যাপী একটি ধর্মীয় অনুষ্ঠানের রোববার ছিল শেষদিন। এ সময় সেখানে প্রায় দুই হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রার্থনার মধ্যেই প্রথম বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুন:ইসরায়েলে হামাসের হামলা বিনা কারণে হয়নি: জাতিসংঘ মহাসচিব

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি টিফিন বক্সের ভেতর ওই বিস্ফোরক রাখা ছিল। পুলিশ বলছে, আহত ৪৫ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে ১৮ জন আইসিইউতে রয়েছেন। বিস্ফোরণে আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, পরিস্থিতি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। রাজ্যের সব ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিস্ফোরণস্থলে যাচ্ছেন।

ঘটনাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এএনআই) হাতে। তাদের ফরেনসিক দল এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করছে।

প্রতিদিনের কাগজ

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |