মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সিএনজির চালকসহ দুই জন নিহত হয়েছে।শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্থান্তর করেছে।
নিহতরা হলেন- সিএনজি চালক টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা পাথালিয়া এলাকার সোহরাব হোসেন (৫৪) ও সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪১)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিক্সাটি করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সিএনজিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সড়ক পাড় হওয়ার চেষ্ট করে। এক পর্যায়ে উত্তরবঙ্গগামী একটি দ্রতগতির যাত্রীবাহী বাস সিএনজিটিকে চাপা দেয়।
এতে সিএনজিটি দুমরেমুচরে যায়। স্থানীয়রা সিএনজির চালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক অটো চালক সোহরাব হোসেনকে মৃত বলে ঘোষনা করে। অপরদিকে উন্নত চিকিৎসার প্রদীপ পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এক পর্যায় প্রদীপ পাল ঢাকা পৌছানোর পূর্বেই এ্যামবুলেন্সে মারা যায়। এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. সৈকত হোসেন জানান, দুর্ঘটনায় খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌছে সিএনজিটি উদ্ধার করি। নিহত দুই জনের মধ্যে চালকের মৃতদেহ স্বজনদের নিকট হস্থান্তর করা হয়েছে। প্রদীপ পালের মরদেহ স্বজনরা বাড়ী নিয়ে গেছে।