মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

ময়মনসিংহের বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ

ময়মনসিংহের বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ

রেজাউল করিম রেজা : রেঞ্জ ডিআইজি’র কার্যালয় ময়মনসিংহে বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলার সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে বিদায়ী সংবর্ধনা এবং নবাগত পুলিশ সুপার মোঃ কাজী আখতার উল আলম কে ফুল দিয়ে বরণ করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।

অনুষ্ঠানে ডিআইজি মহোদয় সহ উপস্থিত সকলে বিদায়ী ও নব যোগদানকৃত কর্মকর্তাদের পেশাগত ও পারিবারিক জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট), মোঃ ফয়েজ আহমেদ পিপিএম, রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ; মোহাম্মদ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত], ময়মনসিংহ জেলা; মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, ময়মনসিংহ জেলা; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস), মো: মেজবাহ উদ্দিন, রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ; এস. এম. আসিফ আল হাসান, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ সহ অত্রাফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |