মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

কেশবপুরে জনপ্রিয় বহন বাইসাইকেল হেলিকপ্টার বিলুপ্তি 

কেশবপুরে জনপ্রিয় বহন বাইসাইকেল হেলিকপ্টার বিলুপ্তি 

Oplus_0

হারুনার রশীদ বুলবুল , কেশবপুর : যশোরের কেশবপুরে জনপ্রিয় ‘বহন বাইসাইকেল হেলিকপ্টার এখন বিলপ্ত হয়ে পড়েছে।  হারিয়ে যাওয়া হেলিকপ্টারের স্মৃতি এখনো পর্যন্ত মানুষের হৃদয়ে রয়েছে গাথা। কালের বিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গেছে এক সময়ের জনপ্রিয় বাহন ‘সাইকেল হেলিকপ্টার ।হেলিকপ্টার শুধু আকাশ পথে নয় স্থলপথ দিয়েও চলতো  এক সময়  কেশবপুর উপজেলায়। ষাটের দশকে এই অঞ্চলের জনপ্রিয় এই বাহনটি আজ যান্ত্রিকতার ছোঁয়ায় বিলুপ্ত হয়েছে। হারিয়ে যাওয়া ঐতিহ্য সেই বাইসাইকেল হেলিকপ্টার এখনো সবার হৃদয়ে গেঁথে আছে। এখান থেকে ২০/৩০ বছর পূর্বে কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় সচরাচর হেলিকপ্টার দেখা যেতো। তখন এসব এলাকার রাস্তাঘাট ছিল অধিকাংশ কাঁচা।
ব্রক্ষকাটি গ্রামের মৃত আকবার আলী, কোমরপোল গ্রামের খলিলুর রহমান,গড়ভাঙ্গা গ্রামের রহমত আলী,বুড়িহাটি গ্রামের কফিল উদ্দিন,রেজাউল,ইসলাম,ভোগতি নরেন্দ্রপুর গ্রামের তোফাজ্জেল সরদার সহ উপজেলার বিভিন্ন  গ্রামের গরীব,অসহায় ব্যক্তিরা এ বাইসাইকেল হেলিকপ্টার চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করতো। যাত্রীরা এই হেলিকপ্টারে চড়ে যশোর, সাতক্ষীরা,ঝিকরগাছা, বেনাপোল,খুলনাসহ বিভিন্ন অঞ্চলে চলাচল করতেন।উপজেলার কড়িয়াখালি গ্রামের খোরশেদ আলী মোড়ল,কাকবাঁধাল জাকির হোসেন,বুড়িহাটি গ্রামের ইনছার আলী এ প্রতিনিধি কে জানান,২০/৩০ বছর আগে তারা কেশবপুরের জনপ্রিয় ‘বহন বাইসাইকেল হেলিকপ্টারে আত্মীয়স্বজনের বাড়িতে যেতেন।
সেই সময় কুষ্টিয়া শহরের একরামুল হক তার মেয়ের বাড়ি কেশবপুরে, তিনি শুনেছিলেন হেলিকপ্টারে চড়ে এই এলাকার মানুষ বিভিন্ন স্থানে যেত,তাই তিনি যশোর থেকে বাস যোগে কেশবপুর এসে নেমে হেলিকপ্টার খুজতে থাকেন এবং পথচারিদের কাছে জানতে চান তিনি হেলিকপ্টারে চড়ে মেয়ের বাড়ি যাবেন, শেষমেষ হাজির হলো বাইসাইকেলের পিছনে এবং  সামনে রডে নরম জাতীয় কিছু জড়ানো একটি বাইসাইকেল। তিনি তখন বলে ছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ সৃতি এটি।  এছাড়া বিভিন্ন প্রয়োজনে কাজে হেলিকপ্টারে করে চলাচল করতে হতো তখন ।কালের বিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গেছে এক সময়ের জনপ্রিয় বাহন ‘সাইকেল হেলিকপ্টার। তা এখন রয়ে গেছে শুধুই স্মৃতি এখন আর দেখা মেলে না কেশবপুরে।আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাওয়া  এক সময়ের জনপ্রিয় বাহন সাইকেল হেলিকপ্টারের স্মৃতি মনে আছে সকলের  হৃদয়ে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |