মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা

তুষার মিত্র, নরসিংদী : নরসিংদীতে হুমায়ূন কবির (৩৫) নামে ছাত্রদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হুমায়ূন কবির (৩৫) নগর পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, নিজ এলাকায় ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফিরছিলেন হুমায়ুন কবির। পথে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তার বুকে ও মাথায় দুটি গুলি লাগে। পরে স্থানীয় লোকজন হুমায়ুনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দূর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |