মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ত্রিশাল প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ যুব মহিলা লীগ ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক বিলকিস খানম পাপড়ি এর উদ্বোধনে মাধ্যমে বাংলাদেশ যুব মহিলা লীগ ত্রিশাল উপজেলা শাখার
আহ্বায়ক শিরিন ইসলাম চায়না সভাপতিত্বে বাংলাদেশ যুব মহিলা লীগ ত্রিশাল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাজমুল নাহার ও উপজেলা যুগ্ম আহ্বায়ক হনুফা খাতুন রুজির সঞ্চালনার মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল,গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মনিরা সুলতানা মনি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শাখার বাংলাদেশ যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকার ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ত্রিশাল উপজেলা শাখার নব-নিবার্চিত সভাপতি আবুল কালাম মোঃ শামছুদ্দিন, উপজেলার আওয়ামীলীগের নব-নিবার্চিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ বাংলাদেশ যুব মহিলা লীগের ত্রিশাল উপজেলার শাখার সকল সদস্য বৃন্দ প্রমুখ।