বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দুইজনকে কারাদন্ড

অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দুইজনকে কারাদন্ড

কলমাকান্দা  প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুই লরি চালককে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম।
সোমবার দুপুরে দন্ড প্রাপ্তদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। দন্ড প্রাপ্তরা হলেন, কলমাকান্দা উপজেলা সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. জামাল মিয়া (২২) ও একই জেলার পাশ্ববর্তী বারহাট্টা উপজেলার বীর আলাদিয়া গ্রামের মো. ঈসমাইলের ছেলে মো.জামাল (৩৪)। এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আবুল হাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার কলমাকান্দা সদরের ডেইট্টাখালী মোড়ে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করার দায়ে দুই লড়ি চালককে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |