শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
মোবারক হোসেনঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাসিন্দা ও অভিজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ কুতুব উদ্দিন আইবেক আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান্স হতে মেডিসিনে এম.এ.সি.পি (আমেরিকা) ডিগ্রী অর্জন করেছেন।
বুধবার (২৩, নভেম্বর) তিনি এ সম্মাননা অর্জন করেন। বিষয়টি নিশ্চিত করে ডাঃ মোঃ কুতুব উদ্দিন আইবেক জানান, এ সম্মাননা অর্জন তার কাজের পরিধিকে আরো বৃদ্ধি করবে।
ফুলবাড়ীয়া উপজেলায় মানবিক ডাক্তার হিসেবে পরিচিত কুতুব উদ্দিন আইবেক আছিম পাটুলি ইউনিয়নের বাঁশদী গ্রামের বাসিন্দা। কর্মরত আছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্ম যৌন বিভাগে চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে।