মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

ভাঙ্গায় ছেলের হাতে বাবা খুন !

ভাঙ্গায় ছেলের হাতে বাবা খুন !

মোঃ জাকারিয়া খান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 

ফরিদপুরের ভাঙ্গায় ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডের ছিলাধরচর সদরদীর পুত্র নাঈম ফকির (১৭) হাতে খুন হয় পিতা কিবরিয়া ফকির (৪৫) নিহত হন।

১০ (ডিসেম্বর) শনিবার বিকালে পারিবারিক কলহের জের ধরে বাবা ও ছেলের মধ্যে বিরোধ হলে একপর্যায়ে পিতা কিবরিয়া কে আঘাত করে পুত্র নাঈম ফকির। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এই বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডা. মঈন আহমেদ সেতু বলেন, আমাদের নিকট কিবরিয়া বিশ্বাস এক রোগীকে নিয়ে আসলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করি। তার শরীরে ক্ষত রয়েছে।

এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে এসেছি। কাল সকালেই মর্গে প্রেরণ করা হবে। তবে এখন পর্যন্ত অভিযোগ পাই নি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |