মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

প্রতারণা মামলায় বডি বিল্ডার্স হারুনের ৪ বছরের সাজা, খোঁজছে পুলিশ

প্রতারণা মামলায় বডি বিল্ডার্স হারুনের ৪ বছরের সাজা, খোঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর সর্দানী পাড়ার মৃত সিদ্দিক আহমদের ছেলে হারুন উর রশিদ প্রকাশ বডি বিল্ডার্স হারুনের বিরুদ্ধে দেশ সেরা রপ্তানীকারক শিল্প প্রতিষ্ঠান নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি: এর সাথে প্রতারনা,জালিয়াতি ও ৯৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ায় রাজধানী মতিঝিল থানায় দায়ের করা মামলায় ৪ বছর বিনাশ্রম কারদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন আদালত-১৪। মামলা নং-৩৩।

গত ১০ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন আদালত-এ দীর্ঘ শুনানীতে হারুনর রশিদ প্রকাশ বডি বিল্ডার্স হারুনের বিরুদ্ধে দন্ড : বিধি- ৪২০ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক মো: মোশাররফ হোসেন এ আদেশ দেন।

প্রতিদিনের কাগজকে জানান বাদী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট হিমেল। বাদী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট হিমেল জানান, নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সাথে প্রতারানা ও অর্থ আত্মসাতের মামলায় নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি: ঢাকাস্থ মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় হারুনর রশিদ প্রকাশ বডি বিল্ডার্স হারুন গ্রেপ্তার হন। জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। এছাড়া দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

বিজ্ঞ আদালতে প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় বিবাদীকে ৪ বছরের কারদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে। গ্রেপ্তারের পর থেকে এ আদেশ কার্যকর হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে, ঢাকা গোয়েন্দা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান,তাকে আমরা বেশ কিছুদিন ধরেই আটক করার চেষ্টা করছি। তার নামে একাধিক গ্রেফতারি পরোয়ানা আছে। সে একটি মামলার সাজাপ্রাপ্ত আসামিও। তাকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |