মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৩ আহত ৫

ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় নিহত ৩ আহত ৫

আমিনুল ইসলাম, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে ঢেপাকান্দি নামক রেল ক্রসিংএ ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত ও আহত ৫জন।
বুধবার(১১ জানুয়ারি)দুপুরে বঙ্গবন্ধু সেতু থেকে ছেড়ে আসা জামালপুর গামী লোকাল-(২৫৪) ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ঢেপাকান্দি নামক অরক্ষিত রেল ক্রসিং এ পৌঁছালে এসময় অসাবধানতা বশতঃ যাত্রী নিয়ে অটোরিকশাটি পার হতে গেলে ট্রেনের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে। এতে অটোরিকশাটি দুমরে মুচরে যায়।
এসময় ঘটনাস্থলে স্থানীয় আগতেল্লা গ্রামের সন্জাব আলীর ৫ মাস বয়সী শিশু জান্নাতি ও একই গ্রামের আলমগীরের মেয়ে লাবনী (৩০) অপর একজন মহিলার নাম ঠিকানা পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে।
আহত ৫জনকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
ভূঞাপুর থানার এস আই মোঃ লিটন মিয়া জানান,
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২জন এবং ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে আরেকজনের মৃত্যু হয়। আহত ৫জন কে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |