বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
হারিছ আহমেদ ,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনের দায়ে আল মামুন নামে এক যুবককে ১ বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনদিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা তুল ইসলাম এ সাজা দেন।সাজাপ্রাপ্ত যুবক আল মামুন উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর গ্রামের আব্দুর রাশিদের ছেলে।
জানা যায়,পশ্চিম দ্বীপেশ্বর কুলেশ্বরী মন্দিরের পাশের শশ্মানঘাটে মাদক সেবন করছিলেন আল মামুন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা তুল ইসলাম, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মো.আসাদুজ্জামান টিটু,উপ পরিদর্শক শাহীন মিয়া সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। আটক আল মামুন মাদক সেবনের কথা স্বীকার করায় তাকে এ সাজা দেওয়া হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন