মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

কক্সবাজারে নামাজরত মুসল্লিকে হত্যা, খুনির যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজারে নামাজরত মুসল্লিকে হত্যা, খুনির যাবজ্জীবন কারাদণ্ড

ইয়াসমিন মুন্নী, কক্সবাজার:

কক্সবাজারে নামাজ আদায়কালে আবদুল মজিদ নামের এক মুসল্লিকে হত্যার দায়ে খুনিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দিয়েছে আদালত। কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিশাত সুলতানা সোমবার (২৭ ফেব্রুয়ারি) এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত মুহাম্মদ খোকন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালি ইউনিয়নের উত্তর ফুলছড়ি গ্রামের মুহাম্মদ আইয়ুবের পুত্র। কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০০৮ সালে খুটাখালি ইউনিয়নের উত্তর ফুলছড়ি জামে মসজিদে মাগরিবের নামাজ আদায়কালে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় হাজি সিদ্দিক আহমদের পুত্র আবদুল মজিদকে হত্যা করে মুহাম্মদ খোকন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |