মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

আক্কেলপুরে নিজ বাড়িতে গৃহবধূকে জবাই করে হত্যা

আক্কেলপুরে নিজ বাড়িতে গৃহবধূকে জবাই করে হত্যা

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরের গুডুম্বা গ্রামে পান্না বেগম (৩০) নামে   এক গৃহবধূকে নিজ বাড়িতে  জবাই করে হত্যা করা হয়েছে।

৭ মার্চ মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১০ টায় দিকে  উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটেছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) আবু বকর সিদ্দিক জানান, বুধবার সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌছে  ঘরের মেঝেতে গৃহবধুর শরীরের কাপড় ও ঘরের জিনিসপত্র  এলোমেলো অবস্থায়  রক্তাক্ত দেহ পড়ে আছে। মরদেহ উদ্ধার জয়পুরহাট হয়েছে। নিহত গৃহবধূ  পান্না বেগম (৩০) তিনি গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
গুডুম্বা গ্রামের বাসিন্দা সেলিম হোসেন  বলেন, সিরাজুল ইসলাম শবে বরাতের মিলাদ করতে গ্রামের মসজিদে গিয়েছিলেন। তিনি রাত আনুমানিক সাড়ে দশটার দিকে বাড়িতে ফিরে ঘরের ভেতর তাঁর স্ত্রীর জবাই করা লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। গ্রামবাসীরা ছুটে এসে ঘরের  ভেতর সিরাজুলের স্ত্রীর জবাই করা লাশ দেখতে পান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |