মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

ধর্ষণের ঘটনায় মামলার একমাত্র আসামীকে গ্রেফতার

ধর্ষণের ঘটনায় মামলার একমাত্র আসামীকে গ্রেফতার

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানে নিয়ে র‌্যাব যুব সমাজ তথা বাংলাদেশকে মাদকের ভয়াল থাবা, সন্ত্রাস, জঙ্গী, ছিনতাই, ডাকাতি, জুয়া, অপহরণ, খুন, ধর্ষণ, অসাধু অস্ত্র ব্যবসায়ীসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বস্তরের জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র‌্যাব।

ভিকটিম মোছাঃ পাপিয়া খাতুন (১৬) স্থানীয় বড়হিত উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীতে লেখাপড়া করে। আসামী ভিকটিমদের প্রতিবেশী। গত ০১/০৭/২০২২ ইং তারিখ রাত অনুমান ১২.০০ ঘটিকার সময় আসামী ভিকটিমের শয়ন কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ভিকটিম ডাক-চিৎকার দিতে চাইলে আসামী তাকে মেরে ফেলার ভয়ভীতি প্রদর্শন করে। উক্ত বিবাদীর ভয়ে ভিকটিম বিষয়টি কাওকে জানায়নি। গত ১৬/০২/২০২৩ ইং তারিখে মেডিক্যাল চেকআপে জানা যায় যে, উক্ত ভিকটিম ০৭ মাসের গর্ভবতী। এরই পরিপ্রেক্ষিতে, ধর্ষণকারী মোঃ আব্দুল লতিফ (৩৮) এর বিরুদ্ধে ভিকটিমের পিতাঃ মোঃ ইসলাম উদ্দিন (৪০) বাদী হয়ে গত ১৭/০২/২০২৩ ইং তারিখ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০); এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করে।

এরই ধারাবাহিকতায়, এই ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ মার্চ ২০২৩ ইং তারিখ সন্ধ্যা অনুমান ১৯.০০ ঘটিকায় ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন বিপিন পার্কের সামনে থেকে উক্ত মামলার একমাত্র আসামী মোঃ আব্দুল লতিফ (৩৮) পিতাঃ মৃত আব্দুল রশিদ, সাং: পুরাহাতা, ডাকঘর: নশুতি বাজার, থানা: ঈশ্বরগঞ্জ, জেলা: ময়মনসিংহ’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনাটি সে ঘটিয়েছে বলে স্বীকার করে। এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনার মাধ্যমে কোন নারী/শিশু ধর্ষণ ও নির্যাতনের শিকার না হয় সে প্রেক্ষিতে র‌্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |