মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবকের মৃত্যু

গাজী রুবেলঃ(কুমিল্লা)

 

সৌদি আরবে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারচাপায় আবদুল আজিজ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। (ইন্না রাজেউন) গত ১০ এপ্রিল ইফতারের পর মাগরিবের নামাজ শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। আবদুল আজিজুর রহমানের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে। জানা যায়, ব্রাহ্মণপাড়া সমাজ সেবা অফিসের অফিস সহকারি আবদুল কাইয়ুমের ছোট ভাই। সে দীর্ঘদিন যাবৎ পরিবারের কথা চিন্তা করে সৌদি আরবে কর্মরত ছিলেন।

 

তার বিবাহিত জীবনে স্ত্রী ও পাঁচ বছরের একটি ছেলে সন্তানসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আবদুল আজিজের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা যায়। তার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া বিরাজ করছে। তার পরিবারের পক্ষ থেকে দ্রত মরদেহ দেশে আনার জন্য প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |