মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে গলাটিপে হত্যার অভিযোগ

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে গলাটিপে হত্যার অভিযোগ

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আব্দুল কুদ্দুস (৪৫) নামের এক মাদকাসক্ত ছেলে বিরুদ্ধে বৃদ্ধা মা কুলসুম বেগমকে (৭০) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল কুদ্দুসকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার সকাল ১১ দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতিনড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল কুদ্দুস ওই গ্রামের মৃত হানিফ উদ্দিন শেখের ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। সে নেশা করে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতো। তার অত্যাচারে অতিষ্ট হয়ে স্ত্রীসহ সন্তানরা বাড়ি ছেড়ে দুই কিলোমিটার দূরে জানিপুর গ্রামে নানার বাড়িত বসবাস করেন।

এরই ধারাবাহিকতায় আব্দুল কুদ্দুস প্রায়ই নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে মায়ের সঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এরই একপর্যায়ে আজ সকাল সোমবার সকাল ১০ টার দিকে মাতাল অবস্থায় আব্দুল কুদ্দুস তার মাকে মারপিট বরে গলাটিপে হত্যা করেন।

পরে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে এসে কুদ্দুসকে আটক করে পুলিশে খবর দেয়।এদিকে, অভিযুক্ত আব্দুল কুদ্দুসের ছেলে তুহিন মিয়া বলেন, আব্দুল কুদ্দুস তার দাদিকে গলা টিপে হত্যা করেছেন।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, খবর পেয়ে অভিযুক্ত কুদ্দুসকে আটক করা হয়েছে। তার মা কুলসুম বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান, সে মাদক মামলায় সাজাভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |