মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৮ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’ পাচ্ছেন। এরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী তাসফিকা খানম (৩.৯২), আইন অনুষদের আইন বিভাগ থেকে উম্মে হাবিবা (৩.৭৪), জীববিজ্ঞান অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে তাহসিনা শামস সাদিয়া (৩.৯৭) ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের সমুদ্রবিজ্ঞান বিভাগ থেকে রাইয়ান আহমদ (৩.৮১)।
এছাড়া বিজ্ঞান অনুষদের বন ও পরিবেশবিজ্ঞান ইন্সটিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ নূর আলী (৩.৯৬), কলা ও মানববিদ্যা অনুষদের থেকে আরবি বিভাগের শিক্ষার্থী জহির ফুরকান (৩.৮৫), সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (৩.৭২), ইঞ্জিনিয়ারিং অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নেওয়াজ জামিল (৩.৮৪)।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’ এর জন্য এসব শিক্ষার্থী মনোনীত হয়েছেন। সোমবার (১ মে) ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ১৭৮ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’ এর জন্য মনোনীত হয়েছেন। #