মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
মো: নুরনবী,জামালপুর: জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার পলাতক আসামি শিক্ষক শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ মে) বেলা ১১টার দিকে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন। এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার শরিফুল ইসলাম (৩৮) মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের হযরত আলীর ছেলে।
এ ব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন জানান, বুধবার (১০ মে) বিকেলে উপজেলার কোনামালঞ্চ মসজিদের একটি কামরায় ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় সেদিন রাতেই শিশুর চাচা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে তথ্য প্রযুক্তির ব্যবহার করে ময়মনসিংহ উপজেলার ফুলবাড়িয়া উপজেলার পূবালী ব্যাংকের সামনে থেকে আসামিকে গ্রেফতার করে পুলিশ । আসামি শরিফুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ধর্ষণের শিকার শিশুটি গত বুধবার পড়তে গেলে শিক্ষক শরিফুল তার থাকার ঘরে ডেকে নিয়ে ধর্ষন করে। একপর্যায়ে শিশুটি চিৎকার দিলে পরিবার ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে তার পরিবার। সেখানেও তার অবস্থার অবনতি হলে বুধবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ধর্ষক শরিফূল কোনামালঞ্চ কুরআন ও সান্নাহ নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম।