বুধবার, ০৩ Jun ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

ময়মনসিংহে কতিপয় কাজীদের মদদে তৈরি হচ্ছে ভুয়া কাজী, অবাধে চলছে বাল্য বিবাহ

ময়মনসিংহে কতিপয় কাজীদের মদদে তৈরি হচ্ছে ভুয়া কাজী, অবাধে চলছে বাল্য বিবাহ

ময়মনসিংহে কতিপয় কাজীদের মদদে তৈরি হচ্ছে ভূয়া কাজি, অবাধে চলছে বাল্য বিবাহ

শেখ মামুনুর রশীদ মামুন, ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় লোক য়োগের মাধ্যমে (নিকা রেজিষ্টা) কাবিন করায় অবাধে চলছে বাল্যবিবাহ। অধিক লাভের আশায় কাজিদের এসব নিয়োগ করা লোকেরা তাদের মদদে বিবাহ নিবন্ধন করছে । তাদের আশ্রয় প্রশ্রয়ে প্রকাশ্যে বাল্য বিয়ে পড়াতে সমর্থ হচ্ছে এসব কাজিরা। ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের কাজী আব্দুল্লাহ। তিনি নিজের ইচ্ছেমত অবৈধভাবে নিয়োগ দিয়েছেন একাধিক লোক! যারা রেজিষ্টার বহি নিয়ে বাড়ী বাড়ী গিয়ে কাবিন রেজিষ্টি করছে।

তাদের মধ্যে কাজী আব্দুল্লার দুই ভাই,এবং শাজাহান,ভাবখালীর আরফান মাস্টার, ভাবখালী নারায়নপুরের গিয়াস উদ্দিন কে।পার্শ্ববর্তী ভাবখালী ইউনিয়নে ভারপ্রাপ্ত অতিরিক্ত কাজীর দায়িত্ব নেন কাজী আব্দুল্লাহ! দায়িত্ব পাওয়ার পর পরই অধিক লাভের আশায় নিজের ইচ্ছে মত নিয়োগ দিয়েছেন একাধিক ভূয়া কাজি! জনশ্রুতি রয়েছে জেলা রেজিস্ট্রার কার্যালয়কে মেনেজ করে, একাধিক কাবিন রেজিষ্টার বহি নিয়ে হরহামেশা কাবিন করছে তার লোকেরা। এসব ভূয়া কাজিদের বেপরোয়া কার্যকলাপে, অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে পড়ানো হচ্ছে হরহামেশাই,এসব বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে, এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দিয়েছেন স্হানীয় এক ইউপি সদস্য । যদিও এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেন কাজী আব্দুল্লাহ! তবে বিষয় টি নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্হানীয় সচেতন মহল।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |