মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
ইয়াছমিন মুন্নী,কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ১৯ জন রোহিঙ্গা নারীপুরুষ আটক হয়েছে। এসময় পাচারে জড়িত থাকায় ৪ জন দালালকেও আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬মে) রাত দশটার দিকে টেকনাফ উপজেলা সদরের নাইট্যংপাড়া এলাকার আমিন শরিফের বাড়িত থেকে এসব রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় ১৯ জন রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করে পুলিশ । এদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ এবং বাকি ৭ জন শিশু। আটক দালালের হলেন, জাহিদ হোসেন (৩০), জামাল উদ্দিন (৩৮), হাজেরা বেগম (৫০) ও মুহাম্মদ ইউনুছ (২৪)।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন- ‘মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতিকালে ১৯ নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার এবং ৪ জন দালাল আটক করা হয়েছে’। ওসি জানান, রাতে ১৯ নারীপুরুষ ও শিশু মালয়েশিয়া পাড়ি জমানোর জন্য সাগরতীরে অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।