মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বান্দরবানে সাঙ্গু নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

বান্দরবানে সাঙ্গু নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে সাঙ্গু নদীতে গোসলে নেমে মো.হামিদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) বান্দরবান পৌরসভার লাঙ্গী পাড়া এলাকার সাঙ্গু নদীতে এঘটনা ঘটে।মৃত মো. হামিদ(৬) বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জালালাবাদ এলাকার মো. ইউসুফের ছেলে। স্থানীয় সুত্রে জানাযায়, সকাল ১০ টায় পাড়ার কয়েক জন শিশুর সাথে হামিদও খেলাতে নদীর চরে যায় এবং এক পর্যায়ে নদীতে গোসলে নামে। গোসলে নামার পর সে নদীর পানিতে তলিয়ে যায়।পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল হতে তাকে উদ্ধার করে বেসরকারি হাসপাতাল হিলভিউতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হিলভিউ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামরুল ইসলাম জানান, শিশু হামিদকে হাসপাতালে আনার অন্তত ১ একঘন্টা আগেই তার মৃত্যু হয়েছিল।বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো. নাজমুল হোসেন জানান, লাঙ্গী পাড়া এলাকার সাঙ্গু নদীতে এক শিশু ডুবে যাওয়ার ঘটনা সম্পর্কে জানিয়েছিল স্থানীয়রা। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেছিল।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |