মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

টেকনাফে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

শাকের বিন ফয়েজ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবারাং এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, রোববার রাতে সাবরাংয়ের আশি কানি লবনের মাঠ এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৩টি বস্তা থেকে ৩ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মালিকবিহীন ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |