মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
তৌহিদ বেলাল, বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে বশির আহমদ (২০) নামের এক রোহিঙ্গা তরুনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত বশির আহমদ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রহমতউল্লাহর পুত্র। সোমবার (৫ জুন) ভোরে কুতুপালংয়ের ৬ নম্বর ক্যাম্পে এই হত্যাকান্ড সংঘটিত হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলি বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ভোরে অস্ত্রধারী সন্ত্রাসীরা বশির আহমদকে গুলি করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওসি বলেন- ‘প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অজ্ঞাতনামা রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এ ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে’।