মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

রামগড়ে হকি কোম্পানি হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

রামগড়ে হকি কোম্পানি হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

রামগড়ে হকি কোম্পানি হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রাসেল (২৮)কে পুলিশের বিশেষ অভিযানে ফেনী জেলার ফুলগাজী উপজেলা থেকে আটক করা হয়েছে। আটক আসামী রামগড় ১নং ইউনিয়নের লালছড়ি গ্রামের মিজানুর রহমানের ছেলে। লালছড়িতে ভূমি বিরোধ জেরে নরুল হক (হকি কোম্পানি)কে হত্যার দায়ে অভিযুক্ত রাসেল ছাড়া বাকি আসামিদের পুলিশ আটক করেন সক্ষম হয়। রাসেল পলাতক থাকার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। হকি কোম্পানির হত‍্যায় তার ছেলে বাদী হয়ে রামগড় থানায় ৭জনের বিরুদ্ধে জিআর ৩৮-মামলা নং ১(২)২০১৪ দ্বারা ৩০২/৩৪ দায়ের করেন। গত ২৯ মে ৬জন আসামী আদালতে উপস্থিততে এ হত্যা মামলায় খাগড়াছড়ির জর্জ আদালত আসামিদের যাবজ্জীবন ঘোষণা করে রায় দেন। এদিকে দীর্ঘদিন পলাতক থাকা রাসেলকে র‍্যাব ৭ সিপিসি -১ ফেনীর সার্বিক সহযোগিতায় ১১ই জুন (রবিবার) রামগড় থানার ওসি মিজানুর রহমান এর সার্বিক দিক- নির্দেশনায় রামগড় থানার এসআই মোঃ সামছুল আমিন,সংগীয় ফোর্স যৌথ অভিযানে ফেনীর ফুলগাজী থেকে গ্রেপ্তার করেন।

রামগড় থানার উপপরিদর্শক (এসআই ) মো.সামছুল আমিন জানান, ফেনীর র‍্যাব-৭ সিপিসি-১ এর সহযোগীতায় আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পেনালকোডে”র বিশেষ অভিযানে আসামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ যে মামলার তদন্ত মতে ,২০১৪ সালের ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভূমি বিরোধের জেরে রামগড়ের খাগড়াবিল বাজারে আসার সময় দন্ডপ্রাপ্তরা নিহত নরুল হকের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন ।পরে স্থানীয়রা তাকে উদ্বার করে চট্টগ্রাম মেডিকেল নেওয়া র পথে তিনি মারা যান । এঘটনায় নিহতের ছেলে নুর নবী বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিন” অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবতজ্জীবন সাজার এ রায় দেন ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |