মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

নোয়াখালীতে বঙ্গবন্ধু আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

নোয়াখালীতে বঙ্গবন্ধু আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

মোঃআবদুল কুদ্দুছ রানা,নোয়াখালী: নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে আজ (১৪ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আন্ত কলেজ ফুটবল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান,নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সচিব সালেহ উদ্দিন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু । এসময় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোঃ আলাউদ্দিন, কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসমাইল হোসেন, সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম সেলিম চৌধুরী, নোয়াখালী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী রফিক উল্যাহ, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সামসুল হাসান মীরন। উল্লেখ্য ফাইনাল খেলায় কবিরহাট সরকারি কলেজকে 3-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেনবাগ সরকারি কলেজ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |