মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
মোঃ মাসুদ রানা, ক্রীড়া রিপোর্টার : ‘আন্তর্জাতিক মাস্টার এন্ড পুম/ড্যান এক্সামিনার কোর্স- ২০২৩’ এ অংশগ্রহন করতে বাংলাদেশ তায়কোয়ানডো দলের তিন সদস্যের দল দক্ষিণ কোরিয়ায় গেলেন ।
বাংলাদেশ দলের সদস্য হয়ে সিজেকেএস তায়কোয়ানডো কমিটির যুগ্ম সম্পাদক ও প্রধান প্রশিক্ষক আবদুল্লাহ আল নোমান এই কোর্সে অংশ গ্রহন করবে। এর অগে ২০১৫ সালে তিনি কোরিয়ান সরকারের স্কলারশিপে একমাত্র বাংলাদেশী হিসেবে ছয় মাসের প্রশিক্ষন কোর্স ও আন্তর্জাতিক বিদেশি মাস্টার কোর্স সম্পূর্ণ করেন।
উক্ত কোর্সে বাংলাদেশ তায়কোয়ানডো দলের বাকী দুই সদস্যরা হলেন জাতীয় দলের খেলোয়াড় উজ্জল কুমার দেব ও নূরউদ্দিন হোসেন। বাংলাদেশ থেকে কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেন তারা।
আগামী ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত কোরিয়ার রাজধানী সিউলের গ্যাংনাম নামক স্থানে অবস্থিত কুক্কিওয়ানে(তায়কোয়ানডো হেড কোয়াটার) এই কোর্স চলবে।