মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

কর্ণফুলীতে বহিষ্কৃত বিডিআর সদস্য, ইয়াবা সহ আটক

কর্ণফুলীতে বহিষ্কৃত বিডিআর সদস্য, ইয়াবা সহ আটক

কর্ণফুলীতে বহিষ্কৃত বিডিআর সদস্য, ইয়াবা সহ আটক

ওসমান হোসাইন, কর্ণফুলী প্রতিনিধি : চট্টগ্রাম(সিএমপি) কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক চেকপোষ্টে শনিবার (১৫জুলাই) ১৮শত ৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ এক বহিষ্কৃত বিডিআর সদস্যকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। আটককৃত মাদক পাচারকারী সিলেট সদর জেলার আখালিয়া এলাকার মৃত আকরাম শেখ এর ছেলে মোঃ রেজাউল ইসলাম (৪৮)।

আটক রেজাউল ইসলাম এর সাথে কথা বলে জানা যায়, তিনি বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত হয়েছে। কর্ণফুলী থানার চেকপোষ্টে দায়িত্বরত এসআই আবদুল্লাহ আল নোমান জানান, শনিবার(১৫জুলাই) বিকালে মইজ্জ্যারটেক চেকপোষ্টে সামনে যাওয়ার পথে সন্দেহজনক হওয়াই পুলিশ তল্লাশি করলে, তার প্যান্টের পকেটে প্যাকেট পাওয়া যায়, প্যাকেটে থেকে ১৮শত ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, উক্ত মোঃ রেজাউল ইসলাম (৪৮) ইতি পূর্বে আরও কয়েকবার মাদক সহ গ্রেফতার হয়েছিল বলে জানান।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, “ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের মাধ্যমে আগামীকাল আদলতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |