রবিবার, ২১ Jun ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
মুহা. সফিক খান, বাকেরগঞ্জ : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চরামদ্দি ইউনিয়নের বাদল পাড়া গ্রামের শাহজাহান সিকদারের পুত্র ইউসুফ সিকদার শশুর বাড়ি বেড়াতে এসে শালিকা জান্নাতি আক্তার (১৪) কে নিয়ে পালিয়ে গেছে।
জানা যায়, চরাদি ইউনিয়নের ছাগলদী গ্রামের হারুন হাওলাদার দুই বছর আগে তার বড় কন্যা লামিয়া আক্তার আখিকে পার্শ্ববর্তী ইউনিয়ন চরমদ্দির বাদল পাড়া গ্রামের ইউসুফ শিকদারের কাছে বিবাহ দেন। লামিয়া আক্তারের ৮ মাসের একটি কন্যা সন্তানও রয়েছে।
লামিয়া আক্তার জানান, কয়েকদিন আগে আমি আমার স্বামীর বাড়ি থেকে স্বামী ইউসুফ সিকদার সহ শশুর শাওজাহান সিকদারকে সাথে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসি। আমার ছোট বোন জান্নাতি বাসা থেকে বের হয়ে বাজারে খাতা কলম কিনতে গেলে তার সাথে আমার স্বামী ইউসুফ সিকদার ঘুরতে যাওয়ার কথা বলে এক সাথে বাজারে যায়। পরে আর তারা ঘরে ফেরেনি। বাজারে গিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারি আমার ছোট বোন জান্নাতিকে একটি মাহিন্দায় চড়ে আমার স্বামী পালিয়েছে। এই বিষয়ে গত কাল ২১ জুলাই বাকেরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছি।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, শালী দুলাভাইকে উদ্ধারসহ অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।