মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
আবুল হাসনাত মিনহাজ, চট্টগ্রাম : মেয়াদ থাকা সত্ত্বেও জরীপে ইঞ্জিন, চেসিস নাম্বার ঘষা-মাঝার অজুহাতে সিএমপিতে চলাচলরত ডিজেল চালিত অটো টেম্পো বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে দ্রুত রুট পারমিট প্রদানের দাবি জানিয়েছে চট্টগ্রাম ডিজেল চালিত থ্রী-হুইলার অটোটেম্পো মালিক সমিতি।
নতুন ব্রীজস্থ সংগঠন কার্যালয়ে চট্টগ্রাম ডিজেল চালিত থ্রী হুইলার অটোটেম্পো মালিক সমিতির সভাপতি মো মহিউদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল জলিল লিটন এর সষ্ণালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নেতৃবৃন্দরা বলেন, বিভিন্ন ঋনদান সংস্থা ব্যাংক, এনজিও থেকে ঋন নিয়ে ক্ষুদ্র পুঁজি বিনিয়োগে নগরীতে ১১/১২ মডেলের ডিজেল চালিত থ্রী হুইলার অটোটেম্পো সার্ভিস নীতিমালার আলোকে যাত্রী সেবা দিয়ে আসছে।
মেয়াদ থাকা সত্ত্বেও মেট্রো আরটিসির অধীন সাব রিভিউ কমিটির প্রস্তাবিত বাতিলে উল্লেখিত প্রায় পাঁচ শতাধিক ডিজেল চালিত অটোটেম্পো। অপ্রিয় হলেও সত্য যে মেট্রো আরটিসি কমিটি এখনো রুট পারমিট প্রদানে ব্যার্থ হয়েছেন প্রায় ২৫০ টির মত অটোটেম্পো। মেয়াদ থাকা সত্ত্বেও রুট পারমিট প্রদানে ব্যার্থতায় যেখানে প্রতিনিয়ত ট্রাফিক আইনে হয়রানির স্বীকার মালিক শ্রমিকরা, সেখানে মেট্রো আরটিসির অধীন রিভিউ কমিটির সভায় অটোটেম্পো বাতিলের প্রস্তাবনা আত্মঘাতি সিদ্ধান্ত নেয়।
মেট্রো আরটিসির অধীন রিভিউ কমিটির অযোক্তিক এই আত্মঘাতি সিদ্ধান্ত প্রত্যাহার করে দ্রুত রুট পারমিট প্রদানে দাবি জানান সাধারণ অটোটেম্পো মালিকরা। রিভিউ কমিটির প্রস্তাবিত বাতিলের সিদ্ধান্ত মেট্রো আরটিসি কমিটি অনুমোদনে পাঁচ শতাধিক গাড়ীর মালিক হারাবে মুলধন, বেকারত্ব বরণ করবে সহস্রাধিক শ্রমিক। উক্ত মতবিনিময়ে মালিক সমিতির নেতারা বলেন অতিবিলম্ব এই অটোটেম্পো বাতিল সুপারিশ প্রত্যাহার করতে হবে, অন্যথায় রাজপথে আন্দোলন সহ পরিবহন ধর্মঘটের ডাক দিতে বাধ্য হব, না হয় আইনি লড়াইয়ের যাব।
এখানে একটি দুইটি পরিবারের ব্যাপার নয় কম পক্ষে পাঁচ হাজারের বেশি পরিবারের অস্তিত্বের প্রশ্ন। আমাদের এই অটো টেম্পো দিয়ে কমপক্ষে পাঁচ হাজার পরিবার চলে। আমাদের গাড়ি বন্ধ করে দিলে আমাদের ড্রাইভার চালক শ্রমিকরা না খেয়ে মরবে, তাই ড্রাইভার চালকদের পক্ষ থেকে মালিক সমিতির পক্ষ থেকে গত ১৯শে জুলাই চট্টগ্রাম মেট্রো আর টিসি কর্তৃক রিভিউ কমিটির সভায় যে ৫শ’ অটোটেম্পু বাতিলের সুপারিশ করা হয়ছে সেটি প্রত্যাহার করার দাবী জানাচ্ছি। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মালিক সমিতির আবু তাহের, মোঃ নান্টু মিয়া, লেয়াকত আলী, শেখ মোহাম্মদ রিমন, মাহমুদু হক, ডাঃ সাইদুর রহমান, মোঃ ফারুক, জানে আলম, আষিশ বাবু, জাহাঙ্গীর আলম, করিম, প্রমুখ।