মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামে দোয়া ও মিলাদ মাহফিল

আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামে দোয়া ও মিলাদ মাহফিল

আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামে দোয়া ও মিলাদ মাহফিল

আবুল হাসনাত মিনহাজ, চট্টগ্রাম : ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল ৫ ঘটিকার সময় চট্টগ্রাম শাহ আমানত (রঃ) এর মাজার সংলগ্ন এতিমখানায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এড. দীপক কান্তি দত্ত, শহীদুল আলম, শহীদুল হক সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ এরশাদ, আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবুল বশর, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আবু ছৈয়দ, যুবলীগ নেতা দিদারুল ইসলাম, বিকে লিটন, পারভেজ তালুকদার, আইয়ুবুল ইসলাম তালুকদার হিমু, আরিফুল ইসলাম শাকিল, জমির উদ্দিন সহ বিভিন্ন উপজেলার অসংখ্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |