মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
পি. কাগজ ডেস্ক : জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম ও তার ভাই পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ কর্মরত মোঃ সারে আলমের নামে গত ৬ আগস্ট অনলাইন নিউজ পোর্টাল আপন দেশ ডট কম ও পাঠক নিউজে ‘পোশাকের ধারে-ভারে দুই সহোদর শত কোটি টাকার মালিক’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নুরে আলমের ছোট ভাই শফিউল আলম ইমন।
এক প্রতিবাদ লিপিতে শফিউল আলম বলেন, আমার ভাইদের নামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর । আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম আক্তারম্নজ্জামান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন।
আমরা পাঁচ ভাইয়ের মধ্যে দুই ভাই সরকারি চাকুরি করে এবং অপর তিন ভাই আমার পিতার বিগত ৫০ বছর ধরে প্রতিষ্ঠিত ব্যবসা পরিচালনা করে আসছি। আমার বড় ভাই মোহাম্মদ নুরে আলমের শ্বশুর মোমিন খাঁনও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় আমাদের পরিবারের সুনাম রয়েছে। তাই একটি মহল ঈর্ষান্বিত হয়ে সাংবাদিকদের ভুল তথ্য দিচ্ছে।
তিনি আরও বলেন, আমার ভাইদের নামে যেসকল অবৈধ সম্পদ অর্জনের কথা বলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমাদের পরিবারের প্রতি ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একটি চক্র এই মিথ্যা সংবাদ প্রকাশ করেন। অনিবন্ধিত এসব নিউজ পোর্টালে প্রকাশিত মিথ্যা বানোয়াট সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা এবং সংবাদ প্রত্যাহারের দাবী জানাই।
প্রতিবাদকারী
ব্যবসায়ী শফিউল আলম ইমন
আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।