মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

দূর্ঘটনায় প্রাণ গেল সি এন জি অটোরিকশা চালকের

দূর্ঘটনায় প্রাণ গেল সি এন জি অটোরিকশা চালকের

দূর্ঘটনায় প্রাণ গেল সি এন জি অটোরিকশা চালকের

সীতাকুণ্ড সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মোহাম্মদ সাহাব উদ্দিন (৩৫) নামের এক সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭:৩০মি: দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্যম বাঁশবাড়িয়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান , সিএনজি অটোরিকশা চালক সিএনজি গ্যাস পাম্প থেকে গ্যাস নিয়ে মহাসড়কে চট্টগ্রামমুখী বাঁশবাড়িয়া এলাকা অতিক্রমকালে একই দিকে যাওয়া একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক আশঙ্কাজন হওয়ায়, পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত গাড়ি সিএনজি অটো রিক্সাটিকে পিছন থেকে ধাক্কা দিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি মহাসড়ক থেকে সরিয়ে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এই দুর্ঘটনার জন্য পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |