মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

গৌরীপুরে টিআর প্রকল্পে দুর্নীতি, স্কুল মাঠে মাটি ভরাটের ২ লক্ষাধিক টাকা উধাও!

গৌরীপুরে টিআর প্রকল্পে দুর্নীতি, স্কুল মাঠে মাটি ভরাটের ২ লক্ষাধিক টাকা উধাও!

গৌরীপুরে টিআর প্রকল্পে দুর্নীতি, স্কুল মাঠে মাটি ভরাটের ২ লক্ষাধিক টাকা উধাও!

খাইরুল ইসলাম আল আমিন, ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরের একটি স্কুল মাঠে মাটি ভরাটের জন্য টি.আর প্রকল্পে ২ লক্ষাধিক টাকা বরাদ্দ হলেও মাটি না ফেলেই আত্মসাৎ করা হয়েছে সব টাকা।

সরকারি প্রকল্পের এ টাকা আত্মসাতের ঘটনাটি ঘটেছে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের সাবদুল সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অনুসন্ধানে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টিআর) কর্মসূচী প্রকল্প ২য় পর্যায়ের আওতায় উলে¬খিত স্কুলের মাঠে মাটি ভরাটের জন্য ২ লাখ ৭ হাজার টাকা বরাদ্দ হয়।

দু’বছর আগে বরাদ্দ হলেও অদ্যাবধি পর্যন্ত এক কোদাল মাটিও ফেলা হয়নি এ মাঠে। কে এই প্রকল্পের সভাপতি আর কে এই সরকারি বরাদ্দের টাকা তুলে আত্মসাৎ করেছেন তা সবই অজানা স্কুলের প্রধান শিক্ষকের কাছে। সাবদুল সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর জানান- প্রায় ৪ বছর আগে এ স্কুলের মাঠে একবার কিছু মাটি ফেলা হয়েছিল।

এর পরে আর মাটি ফেলা হয়নি। তবে স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছিলাম দু’বছর আগে আমাদের স্কুলের মাঠে মাটি ভরাটের জন্য বরাদ্দ এসেছে। কিন্তু ২ বছরের ভিতরে মাঠে এক কোদাল মাটিও ফেলা হয়নি। কে এই প্রকল্পের সভাপতি কে টাকা উত্তোলন করেছেন এ বিষয়ে কোন কিছু জানেন না তিনি।

তৎকালীন ডৌহাখলা ইউপি চেয়ারম্যান শহিদুল হক সরকারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি এসব কিছু জানিনা, উপজেলা পরিষদে যোগাযোগ করেন বলে তিনি ফোন রেখে দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু জানান, বিষয়টিতো অনেকদিন আগের আমি এখন বলতে পারছি না।

দেখে বলতে হবে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আফসানা আফরোজ জানান, আমি ভারপ্রাপ্ত হিসেবে আছি, বিষয়টি আমার জানা নেই।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |