মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

মনসুর আলম মুন্না, কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পানি চলাচলের নালা থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) সকাল ৬টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এইচ/২৫ ও ২৭ ব্লকের মাঝের একটি নালা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুহাম্মদ মুজিব (২৪) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৪৬ এর ওবায়দুল হকের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বলেন, শনিবার সকাল ৬টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ/ ২৫ ও ২৭ ব্লকের মাঝখানে নালায় এক যুবকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরবর্তীতে তারা ক্যাম্প মাঝিদের জানালে মাঝিরা পানবাজার ৮ এপিবিএনকে জানায়। এপিবিএনের দেওয়া খবরে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আশপাশের রোহিঙ্গারা মরদেহটি ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৪৬ এর মুজিব বলে শনাক্ত করে।

তিনি আরও বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা এখনো কেউ নিশ্চিত হতে পারেনি। সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |