মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

চবির শাটল ট্রেন থেকে পড়ে  নিহত ১, আহত প্রায় ২০ জন শিক্ষার্থী

চবির শাটল ট্রেন থেকে পড়ে  নিহত ১, আহত প্রায় ২০ জন শিক্ষার্থী

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাতের শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে  মারাত্মকভাবে আহত হয়েছে প্রায় ২০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫/৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নগরীর বটতলী স্টেশন থেকে রাত সাড়ে ৮ টায় ছেড়ে আসা শাটল ট্রেন চৌধুরীহাট এলাকায় আসলে এ ঘটনা ঘটে। এর আগে একইদিনে গাছের সাথে আঘাত পেয়ে ৩ শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, প্রায়শই শাটলে জায়গা না থাকার কারণে শিক্ষার্থীরা ছাদে যাতায়াত করে। শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী রাত সাড়ে আটটার শাটল ট্রেন ফতেয়াবাদ স্টেশনের কাছাকাছি আসলে গাছের সাথে ধাক্কা লেগে ছাদে অবস্থানকারী বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন মেডিকেলে নিয়ে যাচ্ছে।

এখন পযন্ত জানা গেছে,  নিহতের সংখ্যা ১ আর আহত প্রায় ২০ জন শিক্ষার্থী। এদিকে রাত সাড়ে ১০টার দিকে শাটলট্রেন ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদে চবি জিরো পয়েন্টে অবস্থান নিয়ে আন্দোলন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বেশকিছু চেয়ার ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা স্লোগান দিচ্ছেন এই বলে, জবাব চাই, জবাব চাই প্রশাসন জবাব চাই, আমার ভাই মরলো কোনো। প্রতিবেদনটি লেখা পর্যন্ত চবি উপাচার্যের বাংলোর সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |