মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
রাজু মিয়া, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল স্মৃতি খেলাঘরের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৩ অক্টোবর) এর ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। মালেক উকিল হলের প্রভোস্ট ড. মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হলের সহকারী প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
হলের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য টেবিল টেনিস, দাবা, ক্যারামসহ বিভিন্ন ইনডোর স্পোর্টসের সুবিধা দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সুস্থ বিনোদনমূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রয়োজন।
এতে পুঁথিগত বিদ্যার পাশাপাশি মানবিক মেধা ও মননের বিকাশ ঘটে। শিক্ষার্থী বান্ধব নোবিপ্রবি গঠনের ক্ষেত্রে এ ধরণের উদ্যোগ অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করছি।