মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

ফের চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

ফের চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

মোস্তফা কামাল, চবি: খাবার হোটেলে খেতে গিয়ে কথা কাটাকাটির কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই উপপক্ষর মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৩টা থেকে পৌনে ৪টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। বিবাদে জড়ানো পক্ষ দুটি হলো- বিজয় এবং সিক্সটি নাইন।

জানা গেছে, গ্রুপ দুটি সিক্সটি নাইন ও বিজয় গ্রুপের একাংশ । সিক্সটি নাইন গ্রুপটি নেতৃত্ব দিচ্ছেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ ও বিজয় গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন সাখাওয়াত হোসেন। আহতের কোনো নাম পরিচয় জানা যায়নি। সিক্সটি নাইন গ্রুপটি সাবেক সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী ও মকু গ্রুপটি বিজয় গ্রুপের অনুসারী।

ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুরে ক্যাম্পাসের সোহরাওয়ার্দী হল সংলগ্ন ‘মায়ের দোয়া’ হোটেলে খাবার শেষে টেবিল থেকে বের হবার সময় সিক্সটি-নাইন গ্রুপের কর্মী আজমিরের ধাক্কা লেগে টেবিলের ওপরে থাকা ডালের বাটি পড়ে যায়। এ বিষয়টি নিয়ে বিজয় গ্রুপের কর্মী মাহিরের সঙ্গে আজমিরের কথা-কাটাকাটি হয়। এর জেরে দুই গ্রুপে উত্তেজনা ছড়ালে বিকেলে সংঘর্ষে জড়ায় কর্মীরা।

সংঘর্ষের সময় সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা শাহ জালাল ও আমানত হলের সামনে, বিজয় গ্রুপের কর্মীদের সোহরাওয়ার্দী হল মোড়ে অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, খাবার হোটেল থেকে সংঘর্ষের সূত্রপাত। প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামিয়েছে। এখনো পর্যন্ত আহত হওয়ার কোন খবর পাই নি। জড়িতদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |