জাহিদুল ইসলাম শেখ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে সোমবার বিকালে খুলনা রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজা মন্ডব পরিদর্শন করেন। গোয়ালন্দ বাজার রেলস্টেশনে স্থাপিত হরিজন সভা শারদীয় উৎসব মন্দির পরিদর্শনকালে পুলিশ সুপার রবিউল হাসান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের রেলওয়ে পুলিশ বদ্ধপরিকর।
সরকারের নিদের্শনা মোতাবেক রেলওয়ে স্টেশন এলাকায় স্থাপিত পূজা মন্দিরগুলোর নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর। রাজবাড়ীর পাংশা ও গোয়ালন্দ বাজার রেলস্টেশনে স্থাপিত পূজা মন্দির পরিদর্শন করে জানতে পারলাম তারা সবাই নির্বিঘ্নে পূজা উৎস পালন করছে। এ সময় গোয়ালন্দ রেলস্টেশন হরিজন সভার সভাপতি শ্রী শ্যামল কুমার ভক্ত, সহসভাপতি নারায়ন কুমার ভক্ত, গোয়ালন্দ বাজার রেলস্টেশন পুলিশ ইনচার্জ আঃ কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।