মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

শরীয়তপুর ডামুড্যা আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

শরীয়তপুর ডামুড্যা আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ডামুড্যা

ডামুড্যা প্রতিনিধিঃ বিএনপি -জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যর বিরুদ্ধে ডামুড্যা উপজেলায় আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেন । আজ রবিবার বেলা ১১ঘটিকার সময় ডামুড্যা উপজেলা আওয়ামীলীগ কার্য্যলয়ের সামনে ডামুড্যা উপজেলা যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতা কর্মী সহ বিভিন্ন অঙ্গ সহযোগীরা বিশাল এক শান্তি সমাবেশ মিছিল বের হয় ।
মিছিলটি ডামুড্যা উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে দলীয় কার্য্যলয়ের সামনে পথ সভায় মিলিত হয়। মিছিলে জামাত বিএনপির বিরুদ্ধে নানা শ্লোগান এবং সোডউন করেন দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ । ডামুড্যা উপজেলা আওয়ামীলীগ ভাইস চেয়ারম্যান জনাব,আব্দুর রশিদ গোলন্দাজ এর নেতৃত্বে সমাবেশ পালন করা হয় ।
এসময়  উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার,যুবলীগের সভাপতি ফেরদৌস ওয়াহিদ ,ডামুড্যা উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর , আলমগীর হোসেন, মোল্লা,মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন,কনেশ্বর ইউপি চেয়ারম্যান আনিস মাদবর ,ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল মোল্লা,পূর্ব ডামুড্যা ইউপি চেয়াম্যান মাসুদ পারভেজ লিটন ,দলের বিভিন্ন নেতা বর্গ দেলোয়ার সরদার ,রফিকুল ইসলাম জুলহাস মাদবর ,মিন্টু মাদবর ইউনুস মাদবর ,রুহুল আমিন ঢালী ,সবুজ মাদবর সহ বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |