মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন পৌর মেয়র

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন পৌর মেয়র

আগুনে

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের সদর উপজেলার ইসলামবাগ এলাকায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের পাশে দাঁড়ালেন পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ৫টি পরিবার কে সোমবার ৩০ অক্টোবর ২০২৩ইং, বিকেলে নগদ তিন হাজার টাকা, চাল, ডাল, তৈল, চিনি, পিয়াজ, আলুসহ ক্ষতিগ্রস্থদের হাতে তোলে দেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক, মহিলা কাউন্সিলর জিম্মি আক্তার, সমাজসেবক ও পরিবহন মালিক সমিতির নেতা রসিদ মিয়া, ৮নং ওয়াড যুবলীগের সভাপতি শাফিক আহমদ,বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান রাহেল, পৌরসভার কর্মকর্তা রুমেল আহমদ, যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান ভুট্টু, সংবাদকর্মী তানিম আহমদ-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তরা হলেন, মকবুল মিয়া, শামিম মিয়া, ফয়েজ মিয়া, সাকিব মিয়া, মিজান মিয়া। উল্লেখ্য, ২৬ অক্টোবর মৌলভীবাজার পৌরসভার ইসলামপুর এলাকার স্বত্তাধিকারী বাকু মিয়ার বাড়িতে আগুন লাগলে ৫টি পরিবারের আসবাপত্র ও মূল্যবান কাগজ পত্রসহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |