মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিক্ষার নতুন কারিকুলামে স্মার্ট নাগরিক গড়ে তুলতে চাই সরকার

শিক্ষার নতুন কারিকুলামে স্মার্ট নাগরিক গড়ে তুলতে চাই সরকার

এম ওসমান গনি,হাটহাজারী: চট্টগ্রামের হাটহাজারীতে গুমানমর্দ্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সমাপনী, নবগঠিত পরিচালনা পরিষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম সিরাজির সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ইউপি সদস্য নূরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন এক্সেসরিজ ভিউ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম বাবু।

সমাবেশে উদ্বোধকের বক্তব্য রাখেন এংকরেক্স মেরিন সল্যুশনের স্বত্বাধিকারী মোহাম্মদ জুলফিকার হোছাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক মাস্টার। বিদ্যালয়ের নবগঠিত কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ দিদারুল আলম মাস্টার,বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা শান্তা পাল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ মুছা মাস্টার, মোহাম্মদ মোরশেদুর আলম, মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ ইফতেখারুল আলম, মীর মোহাম্মদ নূরুল আমিন, মোহাম্মদ হোসেন।

এসময় বক্তারা বলেন সরকার নতুন কারিকুলামের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের প্রতিটি মানুষকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা বলেন কানাডার শিক্ষা কার্যক্রমের আদলে বাংলাদেশে নতুন শিক্ষা কারিকুলাম শুরু হয়েছে। যাতে প্রতিটা শিক্ষার্থী নিজের মেধাকে কাজে লাগিয়ে যোগ্যতা ও মেধা সম্পন্ন সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে।

এসময় নবাগত কমিটিকে বরণ শেষে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য সহকারী শিক্ষিকা জান্নাতুল কাওনাইন পুষ্পা ও নাসরিন আক্তার। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষথেকে বক্তব্য রাখেন আব্দুল্লাহ তাহামিদ, মিপতাহুল জান্নাত নিধা, দীপ্ত বড়ুয়া। সমাবেশের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীর অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |