মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণে মারার হুমকি

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণে মারার হুমকি

বান্দরবানের

নুর মোহাম্মদ মিন্টু, বান্দরবান : বান্দরবানের লামায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশ করায় যুগান্তর এর লামা প্রতিনিধি ইলিয়াস সানিকে প্রাণে মারার হুমকি দেন (বহিরাগত বালু খেকো) ডুলাহাজারা ৯নং ওয়ার্ড এর আব্দুল হাকিম সোনা মিয়া। সোমবার (২০ নভেম্বর) দুপুরে মুঠোফোনে সরাসরি হুমকির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এদিকে হুমকির পর জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক ইলিয়াছ সানি বাদী হয়ে লামা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-৭৫৪।
জানা যায়, সোমবার ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক “যুগান্তর পত্রিকা’য় লামায় অবৈধ বালু উত্তোলনের বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে ওই দিন দুপুর ১টা ১৩ মিনিটের সময় অভিযুক্ত আব্দুল হাকিম সোনামিয়া ০১৮৭৯-২৩৬০১৯ নম্বর থেকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার হুমকি দেন।
অভিযুক্ত সোনা মিয়া হুমকি দিয়ে বলেন, বাড়ী থেকে বের হওয়ার সময় কালেমা পড়ে বের হবি। কারণ আমার সামনে পড়লে আমি দুনিয়া থেকে একেবারে শেষ করে দিবো। আমি তোর মত সাংবাদিক দিন দুপুরে দৌড়ায় দৌড়ায় পিটাই। তুই আমার নাম লিখে রাখবি। আজ থেকে আমার চোখের সামনে পড়লে তুই শেষ। একই সাথে মা-বোনকে জড়িয়ে হত্যামুখী গালিগালাজ সহ প্রাণে মারার হুমকি দেন।  এবিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, ইলিয়াছ সানি লিখিত একটি জিডি করেছেন। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |