রবিবার, ২১ Jun ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুরবাড়ি থেকে ইয়াবাসহ জামাই গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুরবাড়ি থেকে ইয়াবাসহ জামাই গ্রেফতার 

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্বশুর বাড়ি থেকে ইয়াবাসহ মাদক কারবারি মো. আরিফ হাসান (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোরে পৌরসভার দূর্গাপুর পশ্চিম পাড়ায় শ্বশুর আনোয়ারুল হক শামসুর ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছে থাকা ১ হাজার ১শত ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আরিফ হাসান কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর দক্ষিনপাড়া এলাকার মোঃ জজ মিয়ার ছেলে।
এবিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. নূরে আলম জানান, গত ২৪ ঘন্টায় থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ১১শত ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আরিফকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ৪ টি মাদক মামলাসহ মোট ৭টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |